বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন

০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ আগামী ১৭ এপ্রিল থেকে মাঠে গড়াতে যাচ্ছে। যেখানে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই দিবারাত্রির ছিল। তবে, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে আসতে যাচ্ছে পরিবর্তন।

বুধবার (৮ এপ্রিল) বিসিবির এডহক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানান কমিটি প্রধান তামিম ইকবাল।

তার ভাষ্যমতে, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।’

এদিকে বিসিবির এই বৈঠকে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব নির্ধারণ না করা প্রসঙ্গে তামিম জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে ক্রিকেট অপারেশন্সে এখন কাউকে নিয়োগ দিব না। যদি কোনো প্রশ্ন আসে ক্রিকেট অপারেশন্স থেকে, তখন সেটা আমরা বসে বোর্ডে সিদ্ধান্ত নেব।’

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage