তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি

১২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ AM
তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি

তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি © টিডিসি ফটো

৪০টি ক্লাবের বয়কটের মধ্যেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সদ্য বিলুপ্ত কমিটি প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল। পরবর্তীতে সেই কমিটি ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। দায়িত্ব নিয়েই সাবেক এই অধিনায়ক ঢাকার ক্লাব ক্রিকেটে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন।

এর ধারাবাহিকতায় শনিবার (১১ এপ্রিল) প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। সেখানে সিদ্ধান্ত হয়, এবারের মৌসুমে কোনো লিগেই অবনমন রাখা হবে না, অবশ্য এ বিষয়ে সবাই একমতও হয়েছেন।

এর আগে গত বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে মোহামেডানসহ কয়েকটি দল সতর্ক করেছিল, প্রথম ও দ্বিতীয় বিভাগের সমস্যার সমাধান না হলে ঢাকা প্রিমিয়ার লিগ বয়কট করতে পারে তারা। এতে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তামিম আলোচনার মাধ্যমে সেই সংকট কাটিয়ে উঠেছেন।

তবে অবনমন নিয়ে ঐক্যমত হলেও প্রমোশন ইস্যুতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিছু ক্লাবের দাবি, তারা মাঠের পারফরম্যান্সে প্রমোশন অর্জন করেছে, তাই সেটি বহাল রাখা উচিত। অন্যদিকে, কয়েকটি ক্লাব দলসংখ্যা বাড়ানোর পক্ষে মত দিয়েছে।

এ অবস্থায় তামিম সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে আরও আলোচনায় বসার পরিকল্পনা করেছেন। জানা গেছে, প্রমোশন ইস্যুতে জড়িত চারটি ক্লাবের সঙ্গে আলাদা করে আলোচনা হবে। সবার মত এক হলে প্রমোশন পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে, আর মতভেদ থাকলে দলসংখ্যা বাড়ানোর বিকল্প বিবেচনায় নেওয়া হবে। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি, আলোচনা চলমান।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬