প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল

০৯ এপ্রিল ২০২৬, ১২:২১ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ফটো

দেশের ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে। তবে এবার নির্ধারিত সময়ে লিগ আয়োজন না হওয়ায় এটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটাররা। মূলত ঢাকার ক্রীড়া সংগঠক ও আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে নির্বাচন সংক্রান্ত দ্বন্দ্বের কারণেই লিগ আয়োজন থমকে ছিল।

গতকাল বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তামিম ইকবাল বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুতই প্রত্যেকটা দলের সঙ্গে বসব। উনাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত দলবদলের তারিখ আমরা দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করতে পারি—এটাই আমাদের লক্ষ্য।’

প্রয়োজনে মাঠ ভাড়া করে হলেও লিগ আয়োজনের কথা জানিয়েছেন তিনি। তামিম বলেন, ‘মাঠ নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে, আমরা মাঠ ভাড়া করার দরকার হলেও তা করব। কারণ এখন অনেক প্রাইভেট একাডেমি আছে, যেগুলো প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট। প্রয়োজন হলে আমরা সেটাই করব।’

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage