মুশফিকের ফেরার গুঞ্জন, যা বলছেন টাইগার কোচ

১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। এরপর থেকে নিয়মিত ঘরোয়া লিগে খেলছেন এবং দেশের হয়ে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন তিনি। তবে, সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আগ্রহে আবারও ওয়ানডে দলে ফিরতে পারেন উইকেটকিপার এই ব্যাটার।

বুধবার (১৫ এপ্রিল) মিরপুরে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিকের ফেরা প্রসঙ্গে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, 'মুশফিক সিদ্ধান্ত নিয়েছে যে সে টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবে। সে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে, যা দারুণ অর্জন। ভবিষ্যতে কী হয়, তা দেখা যাবে।' 

মূলত ওয়ানডেতে মিডল-অর্ডারে ধারবাহিক রান পাচ্ছেন না কেউই। ফলে, মুশির ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে। এ নিয়ে সিমন্স বলেন, 'আমাদের খেলার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, বিশেষ করে ব্যাটিংয়ে। টপ-অর্ডার থেকে শুরু করে ৫, ৬, ৭ এবং ৮ নম্বর পর্যন্ত উন্নতির অনেক সুযোগ আছে এবং আমরা ক্রমাগত উন্নতির চেষ্টা করছি। শেষ ১০ ওভারে আমরা ভালো করছি, যেমনটা পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আমরা ৮০ রান তুলেছিলাম।'

সবশেষ পাকিস্তান সিরিজে বেঞ্চে থাকা সৌম্য সরকারকে নিয়ে বলেন, 'সৌম্য চমৎকার খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ভালো খেলেছিল। কিন্তু মাঝে সে অনেক ক্রিকেট মিস করেছে এবং যারা তার জায়গায় খেলেছে, তারা ভালো করেছে। তাই তাকে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের প্রায় সব ব্যাটসম্যানই ঘরোয়া ক্রিকেটে টপ-অর্ডারে ব্যাটিং করে। কিন্তু যখন তারা এখানে আসে, তাদের বিভিন্ন পজিশনে মানিয়ে নিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বড় বিষয় হলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, ঘরোয়া ক্রিকেটে কী করেছেন, তা নয়।'

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9