আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

২১ মার্চ ২০২৬, ০৪:১৩ PM
পরিবারের সঙ্গে মুশফিক

পরিবারের সঙ্গে মুশফিক © সংগৃহীত

অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম বরাবরই ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে পরিচিত। পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ মুহূর্তগুলো পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন। এবারের পবিত্র ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি।

বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করে উৎসব উদযাপন করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি জাতীয় দলের আসন্ন সিরিজে ভালো করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এই সময় মুশফিক বলেন, ‘ঈদুল ফিতরের আনন্দ সবাই পরিবার ও আত্মীয়দের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। আশা করি আল্লাহ পাক আমাদের রমজানের যে রোজা কিংবা ইবাদত সেগুলো কবুল করবেন। ঈদ শুধু পরিবারের জন্য না, আত্মীয়-স্বজন এবং গরিব মানুষ সকলের সঙ্গেই ভাগাভাগি করে নেওয়ার মধ্যে আনন্দ।’

কিছুদিন আগে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে ওমরা হজ পালন করতে গিয়ে আটকা পড়েছিলেন মুশফিক। সেই অভিজ্ঞতা জানিয়ে মুশির মন্তব্য, ‘আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে আসলে আমি জেদ্দাতে যখন আটকা পড়েছিলাম, খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আসতে পেরেছি। প্রায় দেড়দিনের মতো ছিলাম ওখানে, এখনও যারা ওখানে আছে ইনশাআল্লাহ আমি আশা করি তারা পরিবারের কাছে দ্রুতই পৌঁছে যাবে।’

এদিকে ঈদ শেষেই ব্যস্ততা শুরু হবে টাইগারদের। একের পর এক সিরিজে ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দলের ক্রিকেটাররা। সেজন্য দোয়া চেয়ে মুশফিক বলেন, ‘সামনে খেলা আছে, আমাদের জন্য অনেক দোয়া করবেন।’

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬