একসময়ের সতীর্থ বিসিবি প্রধান, যা বলছেন মিরাজ

১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ PM
তামিম ও মেহেদী মিরাজ

তামিম ও মেহেদী মিরাজ © টিডিসি ছবি

একসময়ে দেশের হয়ে মাঠ কাঁপিয়েছেন দুজনই। সময়ের পরিবর্তনে এখন তাদের ভূমিকা ভিন্ন, একজন দেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্বে, আর অন্যজন জাতীয় দলের নেতৃত্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের অধীনে প্রথমবারের মতো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন মিরাজ। সেখানে স্বাভাবিকভাবেই উঠে আসে তামিমের প্রসঙ্গ। বিসিবিতে বারবার পরিবর্তন দলের ওপর কতটা প্রভাব ফেলছে, এমন প্রশ্নও করা হয় তাকে। তবে মিরাজ স্পষ্ট জানিয়ে দেন, এসব বিষয় নিয়ে খুব একটা ভাবেন না তারা।

বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, 'পেশাদার খেলোয়াড় হিসেবে বাইরে কী হয়, তা আমাদের ওপর প্রভাব ফেলে না। আমাদের কাজ হচ্ছে পারফর্ম করা। বাইরে কী হয়, তা নিয়ে ভাবি না।'

যদিও এসব বিষয় নিয়ে খুব একটা ভাবেন না তারা, তবুও তামিম এখন বিসিবির সভাপতি, এ কারণে তার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নও উঠছে। জবাবে মিরাজ জানান, বোর্ড সভাপতির সঙ্গে তাদের কথা হয়েছে। দলের প্রশংসা করে ভালো খেলতে উদ্বুদ্ধ করেছেন তিনি।

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় গাঁজাসহ আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার
  • ১৭ অক্টোবর ২০২৬