সমর্থকদের জন্য অভিনব উদ্যোগ তামিম ইকবালের

১৬ এপ্রিল ২০২৬, ০২:০০ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০২:০১ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © টিডিসি ছবি

দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। মাঠে খেলা দেখতে আসা দর্শকদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এবং কীভাবে তাদের সেবা আরও উন্নত করা যায়, সেসব বিষয় তদারকি করবে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। পাশাপাশি, দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ৫ থেকে ১০ জন সমর্থকের সঙ্গে সরাসরি বসে কথা বলবেন তামিম নিজেই।

এ নিয়ে এক ভিডিও বার্তায় তামিম বলেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। আমি তামিম ইকবাল। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। প্লেয়ার, স্টাফ, কোচিং স্টাফ, আমাদের এমপ্লয়িদের নিয়ে কাজ করি। তাদের সুযোগ সুবিধা কী আছে এসব নিয়ে চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যা সম্মুখীন হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করি। কিন্তু এতগুলো বছর ধরে কোনো সময়ই আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা আমাদের ফ্যান, যে দর্শকরা মাঠে খেলা দেখতে আসেন, তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে কখনও কথা বলি না বা কথা বলার চেষ্টাও করি না।'

সাবেক এই অধিনায়ক বলেন, 'আমি এ জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই একজন দর্শক যখন আমাদের মাঠে, তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতাটা অভিজ্ঞতার মতোই হোক। সে যেন বাসায় গিয়ে বলতে পারে চমৎকার পরিবেশে আজ আমার নিজের দলের খেলা দেখেছি।'

দর্শকদের মূল্যায়নের জন্যই মূলত তামিমের এই উদ্যোগ। তিনি এও জানান, 'আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢুকা থেকে শুরু করে সিটে বসা পর্যন্ত, পানি খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকা থেকে নিয়ে সব কিছুর অভিজ্ঞতা আপনাদের থেকে জানতে চাই আমি। একসাথে তো সবাইকে ডেকে কথা বলতে পারব না। তবে আমরা যে জিনিস এখন থেকে করব- র‍্যান্ডমলি ৫-১০ জন বেছে নিয়ে আমি নিজে তাদের সাথে বসব, তাদের অভিজ্ঞতা জানতে চাইব। কী কী সমস্যা হচ্ছে, কী কী জিনিস ভালো করতে পারি, কোন জায়গায় আরও উন্নতি লাগবে। ইনশাআল্লাহ ১৭ তারিখ প্রথম ম্যাচ থেকেই শুরু করব।'

তামিম আরও বলেন, 'আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সময় যাবে, র‍্যান্ডম মানুষের সাথে কথা বলবে এবং এসে আমাকে রিপোর্ট করবে। আশা করি এভাবে অনেকের অভিজ্ঞতা আমরা জানতে পারব। কোন জায়গায় উন্নতি করলে বাংলাদেশ দলের খেলা দেখার অভিজ্ঞতাকে মেমোরি বানাতে পারব। পরের ম্যাচ থেকেই শুরু করব। এবং সামনের হোম সিরিজগুলোতে আপনাদের সুযোগ সুবিধা দিতে চাই।'

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ সবাইকে আমন্ত্রণ জানিয়ে তামিম বলেন, 'আপনারা সবাই প্রথম ম্যাচে মাঠে আসবেন, আপনার দলকে সাপোর্ট করবেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন। যাতে আমরা আরও উন্নতি করতে পারি। সবার সাথে দেখা হবে।'

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9