পিএসএলে যে রেকর্ডে সবার সেরা নাহিদ রানা

১২ এপ্রিল ২০২৬, ০৬:১৬ PM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে মোট ৬ জন বাংলাদেশি ক্রিকেটার ডাক পেয়েছিলেন। এর মধ্যে এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি তানজিদ হাসান তামিম। বাকিরা সবাই মাঠে নেমে নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছেন এবং বেশ উল্লেখযোগ্য পারফরম্যান্সও দেখিয়েছিলেন।

তবে সবচেয়ে বেশি আলোচনায় নাহিদ রানা। তার গতির ঝড়ে বেশ চাপে পড়ছেন পিএসএলের ব্যাটাররা। মাত্র ৩ ম্যাচেই ৫টি উইকেট নেন। এর মধ্যে একটি ম্যাচে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার অসাধারণ কীর্তিও গড়েন।

এখন পর্যন্ত ৫ দশমিক ২০ ইকোনমি রেটে বল করে নাহিদ রানা গড়েছেন অনন্য এক রেকর্ড। অন্তত ২৪ বল করা বোলারদের মধ্যে এবারের আসরে সর্বনিম্ন ইকোনমি এটি। পেশোয়ার জালমির এই পেসারের ঠিক পেছনেই আছেন তার সতীর্থ ইফতিখার আহমেদ, ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে ৫ দশমিক ৫১ ইকোনমি রেটে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন তিনি।

অন্যদিকে, শীর্ষ ২০ ইকোনমি তালিকায় আছেন মুস্তাফিজুর রহমানও। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৬ উইকেট নেওয়া এই বাঁহাতি পেসারের ইকোনমি রেট ৭ দশমিক ১৭, এতে ১৬তম স্থানে আছেন দ্য ফিজ। তার ঠিক ওপরে, ১৫ নম্বরে রয়েছেন করাচি কিংসের অ্যাডাম জাম্পা, তার ইকোনমি ৭ দশমিক ১৫।

এদিকে, ইনজুরির কারণে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে নাহিদ রানা ও শরিফুল ইসলামের এনওসির মেয়াদ একদিন বাড়ানো হয়েছে। এ ছাড়া তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং ইনজুরিতে থাকা ইমন সবাই আজ দেশে ফিরেছেন। 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিও-রাড্ডা সেন্টারে হামলা ও লুটপাট রাষ্ট্রের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬