মাঝপথেই পিএসএল শেষ ইমনের

১১ এপ্রিল ২০২৬, ০৬:২০ PM
পারভেজ হোসেন ইমন

পারভেজ হোসেন ইমন © সংগৃহীত

কাঁধের ইনজুরিতে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেলেন লাহোর কালান্দার্সের ব্যাটার পারভেজ হোসেন ইমন। শনিবার (১১ এপ্রিল) রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে পাকিস্তান ছাড়বেন তিনি। পিএসএল থেকে ইমনের ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।

বিবৃতিতে লাহোর জানায়, গত ৩ এপ্রিল লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলির সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পান ইমন। পরবর্তীতে এমআরআই পরীক্ষায় তার কাঁধের লিগামেন্ট ছিড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। ইমনকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

লাহোর আরও জানায়, ইনজুরির কারণে গত ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলেননি ইমন। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে শেষপর্যন্ত স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে লাহোর কর্তৃপক্ষ।

এবারের আসরে লাহোরের হয়ে তিন ম্যাচে ১৬১ দশমিক ৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন ইমন। এর মধ্যে মুলতান সুলতানসের বিপক্ষে দুটি চার ও ৫টি ছক্কায় ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ইমন। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে ইমনের।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬