কারাগার থেকে জামিনে মুক্তির দুই ঘণ্টা পরই যুবককে কুপিয়ে হত্যা

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ AM
নিহত ইমন

নিহত ইমন © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার মাত্র দুই ঘণ্টার মাথায় ইমন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লা থানাধীন মাসদাইর মিস্ত্রিবাগ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন মাসদাইর ঘোষেরবাগ এলাকার ওমর খৈয়াম ও কমলা বেগম দম্পতির বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, একটি মামলায় আদালত থেকে জামিন পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান ইমন। বাসায় ফিরে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে কথা বলছিলেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফেরদৌস কথা বলার অজুহাতে ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। 

আরও পড়ুন: রোজা রেখে যে ২ সময় দোয়া করলে কবুল হয়

পরিবারের অভিযোগ, ফেরদৌস কৌশলে ইমনকে মাদক ব্যবসায়ী জাহিদ, হৃদয় ও সাব্বিরের হাতে তুলে দেয়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমনের বাবা ওমর খৈয়াম জানান, ইমন তার সাথে বিদ্যুৎমিস্ত্রির কাজ করার পাশাপাশি এলাকার মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেন। মূলত মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার কারণেই তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। দেড় মাস আগে সন্ত্রাসীদের ধরিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে ইমন নিজেও গ্রেফতার হয়েছিলেন বলে জানান তার বাবা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়…
  • ২৮ জুন ২০২৬
ফের ‘ঝুঁকিপূর্ণ’ নোটিশ বিএমইউর ডক্টরস হল ভবনে
  • ২৮ জুন ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
নির্মাণের ২ বছর পরও তালাবদ্ধ খুবির কোটি টাকার ‘গল্লামারী বধ…
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক ও সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ২৮ জুন ২০২৬
শারীরিক প্রতিবন্ধকতা নয়, সংকটই বড় বাধা— ফ্রিল্যান্সিং দক্ষত…
  • ২৮ জুন ২০২৬