ময়মনসিংহে দীপু দাস হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ PM
গ্রেপ্তার মো. বাবলু মিয়া

গ্রেপ্তার মো. বাবলু মিয়া © সংগৃহীত

ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মো. বাবলু মিয়া (২৪) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবুল মিয়া ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার বাসিন্দা ও মো. সাইফুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে বাবলু মিয়ার সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে কারখানার গেটে লোক জড়ো করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন। প্রথমে তিনি স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত করে কারখানার গেটে সমবেত করেন। পরে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর এবং তার মরদেহ মহাসড়কে নিয়ে যাওয়ার ঘটনায় সক্রিয়ভাবে সহযোগিতা করেন। উত্তেজিত জনতার মাধ্যমে নির্যাতনের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে ও পড়ে মরদেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলার করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত মামলায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬