মেননের মুক্তি চেয়ে দেড় বছর পর প্রকাশ্যে ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টি

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ PM
আলোচনা সভায় বক্তারা

আলোচনা সভায় বক্তারা © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিভিন্ন মামলায় গ্রেপ্তার রাশেদ খান মেননের মুক্তি চেয়ে প্রায় দেড় বছর কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পল্টনে দলীয় কার্যালয়ে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা’ ঘোষণা দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে আসে দলটি। সভা থেকে মেননের বিরুদ্ধে হওয়া সকল মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) ও পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে ঢাকার পল্টন ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় তৎকালীন ছাত্র-শ্রমিক নেতৃবৃন্দ ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা’র ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তফা জামাল হায়দার। বক্তব্য দিয়েছিলেন পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী জাফর আহমেদ ও ডাকসুর সাবেক ভিপি রাশেদ খান মেনন।

বক্তারা আরও বলেন, সেই সভা পরিচালনা করেছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ। ওই জনসভা থেকেই রাশেদ খান মেনন ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা’র ঘোষণা দেন এবং ১১ দফা কর্মসূচি পেশ করেন। এই ঘোষণার কারণে তৎকালীন পাকিস্তান সামরিক আদালত রাশেদ খান মেননকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেয় এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে।

সভা থেকে জানানো হয়, রাশেদ খান মেনন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বর্তমানে ৮৪ বছর বয়সী এই প্রবীণ নেতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ‘মিথ্যা’ মামলায় গত দেড় বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে। সভা থেকে অবিলম্বে রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি এবং পার্টির নেতাদের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমদ বকুল। কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা আবুল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা দিপু, পার্টির চিকিৎসা ও ত্রাণ বিভাগের সদস্য মোস্তফা আলমগীর রতন এবং বাংলাদেশ নারীমুক্তি সংসদের সহ-সভাপতি অ্যাডভোকেট জোবায়দা পারভিন। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড মুর্শিদা আখতার নাহার, পার্টির ঢাকা মহানগরের প্রথম সম্পাদক আবু তাহের বকুল, বাংলাদেশ যুবমৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি অতুলান দাস আলো।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২২ আগস্ট পুলিশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান দমন করতে গিয়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় মেননকে আসামি করা হয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এ সংক্রান্ত শুনানি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081