যে শর্তে জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ PM
জুলাই সনদে স্বাক্ষর করছেন নাহিদ ইসলাম

জুলাই সনদে স্বাক্ষর করছেন নাহিদ ইসলাম © টিডিসি

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নোট অফ ডিসেন্ট ব্যতিরেকে ও গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে সনদে স্বাক্ষর করার কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, স্বাক্ষরে আমাদের কমেন্ট রেখেছি, কোন নোট অফ ডিসেন্ট ব্যতিরেকে আমরা স্বাক্ষর করেছি এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই সাপেক্ষে। ফলে আজকে আমাদের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ সম্পূর্ণতা পেল।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ, সংস্কারের দাবি আমাদের জুলাই গণঅভ্যুত্থান থেকেই ছিল। আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলেছি, রাষ্ট্র সংস্কারের কথা বলেছি পরবর্তীতে সংস্কার কমিশন, সব কিছুই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি হয়ে জাতীয় নাগরিক পার্টি আমরা সংস্কারের পক্ষে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলাম। কিন্তু জুলাই জাতীয় সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছিল এনসিপি সেদিন সে স্বাক্ষর অনুষ্ঠানে আসে নাই এবং স্বাক্ষর করে নাই কারণ আমরা তখন বলেছিলাম, এই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিরূপণ না হলে, আইনি ভিত্তি নিশ্চিত না হলে এই ডকুমেন্টে স্বাক্ষর করার কোন মানে থাকবে না। 

তিনি আরও বলেন, এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোন সিদ্ধান্তের অংশ হতে পারে না। ফলে নোট অফ ডিসেন্ট নিয়ে স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন। সে প্রেক্ষিতে আমরা স্বাক্ষর করিনি। পরবর্তীতেই আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ দেওয়া হয়। যে আদেশের ভিত্তিতে এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, ন্যায়ের পক্ষে এসেছে।

এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের আগামীকাল থেকে দায়িত্ব হচ্ছে জনগণের রায় অনুযায়ী, জনবোধের ন্যায় অনুযায়ী এই রায় বাস্তবায়ন করা। আমরা সংসদে যাচ্ছি জুলাই জাতীয় সনদ এবং সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট। জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। আগামীকাল শপথের আগে এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময় এসে, এই দলিলের সম্পূর্ণতার লক্ষে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন। আমরা সে উদ্দেশ্যে স্বাক্ষর করেছি।

এরআগে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা একটা শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেছি। আমরা বলেছি যে নোট অফ ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমি সদস্য সচিব আখতার হোসেন এই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম। 

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9