সেই জার্সি পরেই সংসদে শপথ নিতে এলেন হাসনাত

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ PM
জার্সি পরে সংসদ ভবনে প্রবেশ করছেন হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলামসহ বিরোধীদলীয় এমপিরা

জার্সি পরে সংসদ ভবনে প্রবেশ করছেন হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলামসহ বিরোধীদলীয় এমপিরা © সংগৃহীত

জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। সে সময় প্রায়ই একটি জার্সি পরে আন্দোলনে অংশ নিতে দেখা যেত তাকে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জার্সিটি পরে তিনি হাজির হয়েছেন। এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সব ভোটকেন্দ্রে জয় পেয়ে এমপি হয়েছেন হাসনাত। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে তিনিসহ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিদের শপথ নেওয়ার কথা রয়েছে। এখানেও তিনি সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরে হাজির হয়েছেন। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, হাসনাত এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তার জার্সির বিষয়টি আলোচনায় আসে। তিনি এটি পরেই শপথ নিতে আসবেন কিনা, তা নিয়ে সবার মধ্যে কৌতুহল ছিল। অবশেষে সেই জার্সি পরেই হাজির হলেন তিনি। তার সঙ্গে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ জামায়াতের একাধিক নেতাকে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপির সিদ্ধান্ত জানালেন সালাহউদ্দিন আহমদ

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির এমপিরা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9