সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপির সিদ্ধান্ত জানালেন সালাহউদ্দিন আহমদ

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ AM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নির্বাচিত সংসদ সদস্য আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিচ্ছেন। তাদের সঙ্গে বিরোধী দলীয় এমপিদেরও শপথ নেওয়ার কথা রয়েছে। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে জটিলতা কাটছে না।  এ শপথ নেওয়ার আগে বিষয়টি সংবিধানে যুক্ত হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিষয়টি সংবিধানে যুক্ত হওয়ার আগে তার দল শপথ নেবে না বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শপথের আগে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানেও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী, সেটা গঠন করতে হবে। তৃতীয় তফসিলে এলে ও সংসদে পাস তখন হলে তখন সংবিধান সংস্কার পরিষদের বিধান করা যাবে। আমরা এখন সাংবিধানিকভাবে এ পর্যায়ে এসেছি।’ চেয়ারম্যান ও সংসদ সদস্যদের উপস্থিতিতে দলীয় এ সিদ্ধান্ত জানান তিনি।

নবনির্বাচিত এমপিদের দুটি শপথেরই প্রস্তুতি নিয়ে রেখেছে জাতীয় সংসদ সচিবালয়। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিতরা দুটি শপথ নেবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-১ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা হতে শেরে বাংলা নগর, ঢাকায় অবস্থিত সংসদ ভবনের পূর্ব ব্লকের (নীচ তলা) ১ম লেভেলে অবস্থিত শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আশিক আহমদ তানভীর খান।

আরও পড়ুন: মন্ত্রিসভা হতে পারে ৩৮ সদস্যের, মন্ত্রী-প্রতিমন্ত্রী কত জন?

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তবে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে এটি গঠন এবং সংবিধান সংস্কার কার্যক্রমে জটিলতা দেখা দিতে পারে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার রাতে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্যদের শপথ আগামীকাল (মঙ্গলবার) নির্ধারিত সময়েই হতে হবে। ‘সংবিধানে নেই’ মর্মে যদি ‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্য হিসেবে শপথ না নিতে চান, তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোন মানে নেই। ২০২৬ সালে নির্বাচন কোন সংবিধানে ছিল জনাব সালাহউদ্দিন আহমেদ?

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9