ইমন-আফিফে রাজশাহীর সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের

২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ PM
ইমন-আফিফে রাজশাহীর সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের

ইমন-আফিফে রাজশাহীর সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের © সংগৃহীত

শেষ পর্যন্ত সত্যিই হলো নাজমুল হোসেন শান্তর অনুমান। বিপিএলের উদ্বোধনী দিনেই দেখা গেল রানবন্যা। তবে সেই রানের উৎসবটা হলো শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষেই। সিলেটের উইকেটে শুরু থেকেই স্বচ্ছন্দে খেলেছেন ব্যাটসম্যানরা, রানও তুলেছেন অনায়াসে। উদ্বোধনী ম্যাচেই তাই স্পষ্ট এবারের বিপিএলে ব্যাট-বলের লড়াইয়ে ব্যাটসম্যানরাই শুরুতে বাড়তি সুবিধা পাচ্ছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তুলেছে সিলেট টাইটান্স। দলের হয়ে ৩৩ বলে ৬৫ রানের হার না মানা ইনিংস খেলেন ইমন।

ব্যাটিংয়ে নেমে সিলেটের শুরুটা ছিল বেশ ঝলমলে, দলের মূল ভিত্তি গড়ে দেন সাইম আইয়ুব। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে তিনি ফিরলে ক্রিজে আসেন জাজাই। অবশ্য তিনিও বেশিক্ষণ থিতু হতে পারেননি, ১৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ২০ রান করে সাজঘরে ফেরেন। 

এরপর এক প্রান্ত আগলে রেখে দেখেশুনে খেলতে থাকেন অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন, দুজন মিলে ইনিংসের ছন্দ ধরে রাখেন।

পরে রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে আউট হলেও দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে অর্ধশতক পূর্ণ করেন ইমন। ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫০ রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার। 

অপর প্রান্তে আফিফ হোসেন ধ্রুবও ব্যাটে উজ্জ্বল ছিলেন। এই যুগল জুটিই সিলেটকে লড়াই করার যোগ্য সংগ্রহ এনে দেয়। নির্ধারিত ২০ ওভারের শেষে সিলেটের স্কোর দাঁড়ায় ১৯০, ৬৫ রান করেন অপরাজিত থাকেন ইমন।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9