সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে খেলবে যারা

০৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা শেষ চারে উঠেছে। এখান থেকেই ফাইনালে উঠবে দুটি দল।

বুধবার (৪ মার্চ) কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে স্বাগতিক ভারত।

বৃষ্টি বা অন্য কোনো কারণে খেলা বন্ধ হলে বিকল্প দিন অর্থাৎ রিজার্ড ডে’তে খেলবে। নিয়ম অনুযায়ী, নকআউট ম্যাচে ফল নির্ধারণের জন্য দুই ইনিংসে অন্তত ১০ ওভার করে খেলা সম্পন্ন হতে হবে। নির্ধারিত দিনে খেলা শেষ না হলে অতিরিক্ত ৯০ মিনিট সময় দেওয়া হবে। এরপরও ম্যাচ অসম্পূর্ণ থাকলে রিজার্ভ ডে’তে বাকি অংশ আয়োজন করা হবে, যেখানে আরও ১২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

যদি নির্ধারিত দিনে একটি বলও মাঠে না গড়ায়, তবে রিজার্ভ ডেতে ম্যাচ নতুন করে শুরু হবে। সব প্রচেষ্টা ব্যর্থ হলে সুপার এইটের পয়েন্ট তালিকার ভিত্তিতে ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে গ্রুপসেরা দল অগ্রাধিকার পাবে। এই নিয়ম অনুযায়ী প্রথম সেমিফাইনাল থেকে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় সেমিফাইনাল থেকে ইংল্যান্ড ফাইনালে উঠবে। আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬