দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা

০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ AM
দক্ষিণ লেবাননে হামলা

দক্ষিণ লেবাননে হামলা © সংগৃহীত

দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ টাইর জেলার আল শাহাবিয়া এলাকায় একটি বাড়িতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরেও হামলার খবর পাওয়া গেছে। খবর বিবিসি বাংলার

সংস্থাটি জানায়, বৈরুতে লক্ষ্যবস্তু করা এলাকাগুলোর মধ্যে রয়েছে ঘোবেইরি, হারেত হরেইক ও বির আল-আবেদ।

এদিকে আল জাজিরা আরবি জানিয়েছে, গত এক ঘণ্টায় নাবাতিয়াহ এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা হয়েছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েল দীর্ঘদিন ধরে নাবাতিয়াহ এলাকায় হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, সেখানে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে ৫০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ৩০
  • ১৫ অক্টোবর ২০২৬
‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা-মাকে কী জবাব দেব?’
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে বেতন-ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৫ অ…
  • ১৫ অক্টোবর ২০২৬
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬