বড় মাইলফলকে বাবর আজম

১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ PM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ছন্দে রয়েছে পেশোয়ার জালমি। ৪ ম্যাচ খেলে এখনো অপরাজিত দলটি; এর মধ্যে তিনটিতে জয়, আর একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। 

দলের এই ধারাবাহিক সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজমও। শনিবার (১১ এপ্রিল) লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে বড় এক মাইলফলক স্পর্শ করেন তিনি।

করাচিতে স্মরণীয় এক ইনিংস খেলেন বাবর। আগের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে অপরাজিত ৮৭ রান করা এই ডানহাতি ব্যাটার এদিনও ভালো শুরু পান। যদিও ফিফটি করতে পারেননি, ৪০ বলে ৪৩ রানের কার্যকর ইনিংসে তিনটি চার ও একটি ছক্কায় সাজিয়েছিলেন তিনি। এই ইনিংসের মাধ্যমে পিএসএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রান পূর্ণ করেন তিনি।

১০৫তম ম্যাচে এই কীর্তি গড়া বাবরের স্ট্রাইক রেট ১২৭ দশমিক ৯২। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ঝুলিতে ৩৭টি হাফ-সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি রয়েছে, যা তাকে অনায়াসেই লিগের সর্বকালের শীর্ষ রানসংগ্রাহক বানিয়েছে। তার পেছনেই আছেন ফখর জামান, ৯৯ ম্যাচে ৩ হাজার ১৮ রান করেছেন তিনি, এর সঙ্গে ২৪টি ফিফটি ও ২টি সেঞ্চুরিও স্পর্শ করেছেন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬