পিএসএলে নিজের দ্বিতীয় ম্যাচেই ঝড় তুললেন নাহিদ রানা

১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ AM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ AM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচে উইকেটশূন্য থেকে মাঠ ছাড়লেও দ্বিতীয় ম্যাচেই গতির ঝড় তুলে নিজের সামর্থ্য প্রমাণ করলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।

বৃহস্পতিবার রাতে করাচি কিংসের বিপক্ষে গতির আগুনে প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিয়েছেন তিনি। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে করাচি কিংসকে মাত্র ৮৭ রানে গুটিয়ে দিয়ে ১৫৯ রানের বিশাল জয় পেয়েছে তার দল পেশোয়ার জালমি। অভিষেক ম্যাচে ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট শিকার করে জালমির সফলতম বোলার এখন এই তরুণ তুর্কি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পেশোয়ার জালমি ২৪৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ১৪টি চার ও ৪টি ছক্কায় মাত্র ৫২ বলে ১০৯ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক বাবর আজম ৫১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। বড় লক্ষ্যে তাড়া করতে নেমে নাহিদ রানার গতির মুখে খেই হারিয়ে ফেলে করাচি। ৪ ওভার বল করে এক মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নেন তিনি।

একই ম্যাচে পেশোয়ারের হয়ে বল হাতে অবদান রেখেছেন বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলামও। তিনি ৩ ওভারে ২৩ রান খরচায় তুলে নেন ১ উইকেট। এছাড়া অভিজ্ঞ ইফতিখার আহমেদ ৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করলে করাচি কিংসের ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকা শরিফুল এই ম্যাচে উইকেটের দেখা পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাহিদ রানা। মূলত নাহিদ ও মেন্ডিসের অসাধারণ নৈপুণ্যেই পেশোয়ার জালমি আসরের অন্যতম বড় জয়টি তুলে নেয়।

নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬