প্রিমিয়ার লিগে মাঠে থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স

১০ এপ্রিল ২০২৬, ১২:১০ AM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্লাব প্রতিনিধিদের মধ্যে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে খেলার মাঠে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, নতুন ভেন্যু যুক্ত করা এবং টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আবাহনীর প্রধান কোচ হান্নান সরকার বলেন, সাম্প্রতিক কিছু ঘটনার আলোকে মাঠে চিকিৎসা সহায়তা আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

হান্নানের ভাষ্য, ‘আমরা দেখছি যে তামিমের ইনসিডেন্টটা গত বছর প্রিমিয়ার লিগের সময়। আমাদের এই ধরণের ইনসিডেন্টগুলো কিন্তু রিসেন্টলি মাঠে বেশ ঘটছে এবং অ্যামেচার ক্রিকেটে রুবাইয়াত আমাদের ফ্রেন্ড, সেও মাঠে খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করেছিল। সেই জায়গা থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমাদের মেডিকেল জায়গা থেকে কিভাবে আরেকটু সাপোর্ট দেওয়া যায়।’

হান্নান আরও বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে নিশ্চিত করেছেন একটা আইসিইউ সাপোর্টসহ অ্যাম্বুলেন্স থাকবে। এই ধরণের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা নাও হয় কিভাবে মেডিকেলে সর্বোচ্চ সুবিধা রাখা যায় সেটার চেষ্টা করবেন।’

এদিকে ঘরোয়া এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের জন্য ভেন্যুর সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনাও চলছে। বিকেএসপির বাইরে আরও কয়েকটি নতুন মাঠ যুক্ত করার বিষয়েও আলোচনা হয় সিসিডিএমের সভায়।

এ নিয়ে হান্নান বলেন, ‘পিকেএসপি-র নামটা আলোচনায় আছে। বিকেএসপির দুটো মাঠ সম্পর্কে আমরা জানি। বসুন্ধরা গ্রাউন্ড, সিলিকন মাঠ, ক্রিকেটার্স মাঠসহ বেশ কিছু মাঠের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মাঠের অপশনগুলো বাড়ানো যায় কিনা; যেটা ঢাকার খুব কাছাকাছি।’

ঢাবি শিক্ষার্থীদের আটকে থাকা টিউশনির টাকা তুলে দিতে উদ্যোগ …
  • ৩০ আগস্ট ২০২৬
দূরত্ব ভাতা পাচ্ছেন চর ও দুর্গম এলাকার শিক্ষকরা
  • ৩০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদ থেকে রাষ্ট্রসংস্কার: বিএনপি’র ৪৮ বছরের পথযাত্রা …
  • ৩০ আগস্ট ২০২৬
বিপিএল নিয়ে কোয়াব-বিসিবি বৈঠকে কী সিদ্ধান্ত এলো?
  • ৩০ আগস্ট ২০২৬
মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬