সব ক্যাপ্টেনকে ‘ক্যাপ্টেন্স কার্ড’ দিচ্ছে বিসিবি

১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের আওতায় আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের ‘স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড’ প্রদান করা হচ্ছে; যা ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে পরিচিত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই বিশেষ উপহার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে এই স্পেশাল এডিশন কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।’

এদিকে বিসিবির আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্ডটির নির্দিষ্ট সুবিধা উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, মূলত সাবেক অধিনায়কদের জন্য বোর্ডের পক্ষ থেকে আজীবন ‘এন্ট্রি পাস’ হিসেবে দেওয়া হচ্ছে এটি। এই কার্ডের মাধ্যমে দেশের যেকোনো স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন তারা। দেশের ক্রিকেটে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপই এ বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। 

জানা গেছে, দেশের সাবেক ও বর্তমান সব অধিনায়ক অর্থাৎ যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন, এই কার্ডের আওতায় আসবেন। এ ছাড়া যেসব সাবেক অধিনায়কের বয়স পঞ্চাশ ছুঁয়েছে, তাদের জন্য আলাদা ‘হেলথ কার্ড’ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9