অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ্যের

১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ PM
তাপস বৈশ্যে

তাপস বৈশ্যে © সংগৃহীত

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে “ক্যাপ্টেনস কার্ড” চালু করেছে বিসিবি। অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করা সবাই এই কার্ড পাবেন, যা দিয়ে বিভিন্ন ম্যাচে স্টেডিয়ামে প্রবেশ ও মেডিকেল সেবা নেওয়া যাবে। তবে এ উদ্যোগে ক্ষোভ জানিয়েছেন সাবেক পেসার তাপস বৈশ্য।

তার অভিমত, আগে থেকেই অধিনায়করা এসি বক্সে খেলা দেখার সুযোগ পেতেন, তবে সাধারণ ক্রিকেটাররা তা পাননি।

ফেসবুকে তাপস লিখেছেন, ‘এই যুগের বৈষম্য!! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন‍্য এসি বক্স আর অন‍্য জাতীয় দলের সতীর্থদের  জন‍্য সাধারণ গ‍্যালারি!! আর এখন তো কার্ড!! একদিন ভিডিও করে সকলকে বলব এই যুগেও কেমন বৈষম্য হয়!! অধিনায়করা রাজা আর অন‍্যরা প্রজা!! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন‍্য সতীর্থরা? খেলে তো সকলেই মিলে ১১জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়ার!’ 

উদাহরণ হিসেবে তিনি মোহাম্মদ রফিকের প্রসঙ্গ টেনে আনেন। তিনি লিখেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন…। রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে…। কারো যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পাইছে তারা করবে না কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরি হইছে।'

পরিশেষে তামিম ইকবালকেও খোঁচা দিয়ে সাবেক ক্রিকেটারদের বোর্ড সভাপতি হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন তাপস।

সাবেক এই পেসার লিখেন, 'অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন‍্য সতীর্থদের! এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য। আমি চাই আর যেনো কখনোই কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে।’

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9