৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ PM
দুই অধিনায়কের ছবি

দুই অধিনায়কের ছবি © সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসেই ঢাকায় আসছে পাকিস্তান। এবার এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

ঘোষিত এই স্কোয়াডে চার সম্ভাবনাময় ক্রিকেটার আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও গাজি ঘোরি ডাক পেয়েছেন। এখনো ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় তারা।

এ ছাড়া এর মধ্যে শুধু ঘোরির আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে; গত মার্চে মিরপুরে একটি ওয়ানডে খেলেন তিনি। অধিনায়ক হিসেবে শান মাসুদই থাকছেন। দলের কয়েকজন সদস্য ইতোমধ্যেই লাহোরে লাল বলের ক্যাম্পে অংশ নিচ্ছেন। পিএসএলে অংশ নেওয়া ক্রিকেটারদের বাদে বাকিরা সবাই ২৭ এপ্রিল থেকে করাচি ক্যাম্পে যোগ দেবেন, ১ মে পর্যন্ত চলবে এই ক্যাম্প।

এরপর ২ মে বাংলাদেশে আসবে দলটি। টেস্ট ম্যাচ দুটি ৮ ও ১৬ মে ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬