ম্যাচ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশের একাদশ নিয়ে নাটকীয়তা

১৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ AM
ম্যাচ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশের একাদশ নিয়ে নাটকীয়তা

ম্যাচ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশের একাদশ নিয়ে নাটকীয়তা © সংগৃহীত

ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে একাদশে বড় পরিবর্তন আনতে বাধ্য হলো বাংলাদেশ দল। ওয়ার্ম-আপের সময় ডান হাঁটুতে সামান্য অস্বস্তি অনুভব করেন পেসার মুস্তাফিজুর রহমান। শেষ মুহূর্তে তাই তাকে একাদশ থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে দলে সুযোগ পান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

যদিও প্রথমে প্রকাশিত তালিকায় তাসকিন আহমেদকে ‘সাব’ হিসেবে রাখা হয়েছিল, আর শরীফুল ইসলামও একাদশে ছিলেন। তবে কিছুক্ষণ পর বিসিবি জানায়, আসলে মোস্তাফিজ একাদশে নেই; তার জায়গাতেই শরীফুল সুযোগ পেয়েছেন।

এ বিষয়ে টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল জানান, ওয়ার্ম-আপের সময় মুস্তাফিজ কিছুটা অস্বস্তি অনুভব করায় সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে তাকে খেলানো হয়নি এবং তার জায়গায় শরিফুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জায়ডেন লেনক্স ও উইল ও'রুর্ক।

ট্যাগ: ক্রিকেট
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬