দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত

১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রায় ১৫ বছর পর আবারও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইতোমধ্যে সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনেই মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি লড়াই।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ এবং পাকিস্তানে বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। ওয়ানডে ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ জুন মাঠে গড়াবে গড়াবে। সিরিজের সবকটি ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে ১৫ ছক্কায় ৯৬ বলে ১৮৫ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন শেন ওয়াটসন। একই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মাইকেল ক্লার্কের।

এরপর সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া, যেখানে ৪-১ ব্যবধানে হেরে যায় সফরকারীরা। তবে, ওই সিরিজের পরপরই অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অজিরা।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬