বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ে কিউইদের হাঁসফাঁস

১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ PM
শরিফুলের উদযাপন

শরিফুলের উদযাপন © সংগৃহীত

উইকেট কিছুটা ধীরগতির হতে পারে, এমনটা আগেই আভাস পাওয়া গিয়েছিল। আর কার্যত দেখে-শুনেই খেলছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। এতে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে চাপেই রেখেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ওভারপ্রতি মাত্র ৪ দশমিক ১ রান তুলতে পেরেছে কিউইরা, এর পেছনে কৃতিত্ব বাংলাদেশের বোলারদের। 

উইকেট লক্ষ্য করে ধারাবাহিক লাইন-লেংথে বল করায় স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন না ব্যাটসম্যানরা। পিচ থেকে সামান্য বাউন্স থাকায় সামনে এগিয়েও সুবিধা মেলেনি তাদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮২ রান। হেনরি নিকোলস ৫৮ বলে ৪২ এবং উইল ইয়াং ৩৯ বলে ২৪ রানে অপরাজিত থেকে ইনিংস এগিয়ে নিচ্ছেন।

এর আগে, ইনিংসের সপ্তম ওভারে বল হাতে সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। তার করা এক দারুণ ডেলিভারিতে ২৩ বলে ৭ রান করা কিউই ওপেনার নিক কেলি বোল্ড হয়ে যান।

রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬