বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, ভাবনায় থাকছে র‌্যাঙ্কিংয়ের সমীকরণও

১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ AM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে মাঠের লড়াইয়ের পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে র‌্যাঙ্কিংয়ের সমীকরণ। আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ম্যাচ জয়ের লক্ষ্য তো থাকছেই, তবে প্রতিটি ফলাফলের সঙ্গে জড়িয়ে আছে রেটিং পয়েন্টের হিসাব। তাই এই সিরিজে বাংলাদেশের প্রতিটি ম্যাচই হয়ে উঠছে ফলাফল ও র‌্যাঙ্কিং—দুইয়ের লড়াই। সরাসরি র‌্যাঙ্কিং উন্নতির সুযোগ না থাকলেও মূল্যবান পয়েন্ট অর্জনের সম্ভাবনা আছে, যা আট নম্বরে থাকা ইংল্যান্ডের কাছাকাছি নিয়ে যেতে পারে টাইগারদের।

সবশেষ সিরিজে পাকিস্তানকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ৭৯। এই সিরিজে নিউ জিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারাতে পারলে পয়েন্ট বেড়ে হবে ৮৩, আর ৩-০ ব্যবধানে জিতলে তা দাঁড়াবে ৮৫। যদিও এতেও সরাসরি ৮ নম্বরে ওঠার সুযোগ নেই, তবে ব্যবধান কমে আসবে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।

অন্যদিকে, সিরিজে ২-১ ব্যবধানে হারলেও বাংলাদেশের পয়েন্ট বাড়বে একটি। তবে ৩-০ ব্যবধানে হারলে এক পয়েন্ট কমে হবে ৭৮। তবুও র‌্যাঙ্কিংয়ে অবস্থান বদলাবে না, ৯ নম্বরেই থাকবে তারা। কারণ ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৭।

র‌্যাঙ্কিংয়ের ওপরের সারিতে থাকা নিউজিল্যান্ডের জন্য এই সিরিজে ঝুঁকিই বেশি। বর্তমানে তাদের পয়েন্ট ১১৪। বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে মাত্র এক পয়েন্ট বাড়বে। কিন্তু ২-১ ব্যবধানে জিতলেও হারাতে হবে এক পয়েন্ট। আবার ২-১ ব্যবধানে হারলে কমবে তিন পয়েন্ট, আর ৩-০ ব্যবধানে হেরে গেলে কমে যাবে পাঁচ পয়েন্ট।

এমন পরিস্থিতিতে পয়েন্ট কমে গেলে তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে সমতায় নেমে আসতে পারে কিউইরা, যদিও ভগ্নাংশের হিসেবে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারবে তারা। বর্তমানে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ১১৯।

উল্লেখ্য, আগামী বছরের ৩১ মার্চ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারণ করা হবে বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে র‌্যাঙ্কিং যাই হোক, স্বাগতিক হওয়ায় তারা সরাসরি খেলবে। তবে আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদের খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে।

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9