ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

১৭ এপ্রিল ২০২৬, ১১:০১ AM
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার © সংগৃহীত

হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক টম ল্যাথাম।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে বাংলাদেশের জন্য এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইপিএল ও পিএসএলের ব্যস্ত সূচির কারণে নিউজিল্যান্ড তাদের নিয়মিত তারকাদের কাউকেই এই সিরিজে পাচ্ছে না। ফলে অনভিজ্ঞ ও নতুন মুখের দল নিয়েই তারা খেলতে এসেছে। বিপরীতে, ঘরের মাঠে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ।

৩ পেসার ও ২ স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলা একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিনের জায়গায় বাঁহাতি পেসার শরিফুল দলে সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জায়ডেন লেনক্স ও উইল ও'রুর্ক।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬