ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ

১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪০ PM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের স্থবিরতা আগেই কেটেছিল, আর আজ (১৮ এপ্রিল) শুরু হয় দলবদল প্রক্রিয়া। প্রথম দিনেই প্রাইম ব্যাংকের হয়ে চুক্তি সম্পন্ন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকদিন পর আবারও এই ক্লাবে ফেরার সুযোগ পেয়ে নিজের আনন্দের কথা জানান তিনি। পাশাপাশি চলতি মৌসুমে লিগ মাঠে গড়াতে যাচ্ছে, এ নিয়েও স্বস্তি প্রকাশ করেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

মিরপুরে দলবদলে এসে মাহমুদউল্লাহ বলেন, 'সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।'

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের প্রশংসায় মাহমুদউল্লাহ বলেন, 'কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।'

প্রাইম ব্যাংক ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে রিয়াদ বলেন, ‘প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ২০০৫ সালে শেষবার খেলেছিলাম তাদের হয়ে, তারপর এবার খেলছি। আমার মনে হয় বছরের পর বছর ধরে প্রাইম ব্যাংক এমন একটি দল যারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং তাদের সুযোগ-সুবিধা সবসময় শীর্ষ মানের হয়। এর কৃতিত্ব প্রাইম ব্যাংককে দিতেই হয়।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এই দল নিয়ে খুবই খুশি, যেভাবে দলটা তৈরি করা হয়েছে। আমি মনে করি এটা সম্পূর্ণ ঠিক আছে। টপ অর্ডার থেকে মিডল অর্ডার-যদি আমি বলি টপ অর্ডারে আজিজুল হাকিম তামিম আছে, দিপু আছে; মিডল অর্ডারে আমি আছি, পাটোয়ারী আছে এবং আরও ইয়াং প্লেয়াররা আছে। একই সাথে পেস বোলিং ডিপার্টমেন্ট ভালো, স্পিন ডিপার্টমেন্টও ভালো। অলিস আছে, রাফসান আছে, তানজিম সাকিব আছে, এনামুল আছে। সব মিলিয়ে অনেক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার আছে দলে।'  

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9