পথশিশুদের মুখে ঈদের হাসি ফুটালেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আর রিয়াদ

১৪ মার্চ ২০২৬, ১০:১২ PM
ছিন্নমূল পথশিশুদের মুখে ঈদের হাসি

ছিন্নমূল পথশিশুদের মুখে ঈদের হাসি © সংগৃহীত

লক্ষাধিক টাকা ব্যয়ে ছাত্রনেতাদের ইফতার ও সাহরি পার্টি আয়োজনের প্রতিযোগিতার বিপরীতে সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের মুখে ঈদের হাসি ফুটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন গুমফেরত, কারা নির্যাতিত ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ।

রাজধানীর একটি শপিং মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে বসবাসরত ২৫-৩০ জন ছিন্নমূল পথশিশুকে সঙ্গে নিয়ে তাদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক কেনাকাটার আয়োজন করেন। এ সময় শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি। নিজেদের পছন্দের পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়ে তারা ছিল অত্যন্ত উচ্ছ্বসিত।

উপস্থিত অনেকেই বলেন, সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতারা যখন বিলাসী ইফতার ও সাহরি পার্টি আয়োজনের প্রতিযোগিতায় ব্যস্ত, তখন আব্দুল্লাহ আর রিয়াদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

এ বিষয়ে আব্দুল্লাহ আর রিয়াদ বলেন, ‘ঈদের আনন্দ সবার জন্য। সমাজের সুবিধাবঞ্চিত এই শিশুদের মুখে হাসি দেখতে পারাটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের মনে রাখতে হবে—

‘মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসি, তাহলে এই শিশুদের জীবনেও আনন্দের আলো ছড়িয়ে দেওয়া সম্ভব।’

এই উদ্যোগকে অনেকেই সামাজিক দায়বদ্ধতার একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয়দের মতে, সমাজের অন্যান্য বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরাও যদি এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসেন, তবে পথশিশুদের জীবনেও আনন্দ ও আশার আলো আরও বেশি ছড়িয়ে পড়বে।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬