জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

১৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ PM
ছাত্রদলের ইফতার

ছাত্রদলের ইফতার © সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছাত্রদল প্রতিষ্ঠা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তাদের স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা আজ আমাদের মাঝে নেই, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়াকরি, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, রিয়াজ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, আবুল হোসেন হাওলাদার আশিক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আকন, মেহেদী হাসান সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন সুহান, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রাড়ী, সাবেক সহ অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ, সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ নাহিয়ান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলআমিন হোসেন সহ ছাত্রদলের ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতৃবৃন্দ। 
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9