নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ‘টিউশন মিডিয়া’ আনল ছাত্রদল

১৩ মার্চ ২০২৬, ০৫:০০ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) © টিডিসি সম্পাদিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের আর্থিক টানাপোড়েন লাঘব এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রদল। ‘এনএসটিইউ টিউটর জেসিডি’ নামে টিউশন মিডিয়া চালু করেছে তারা। উন্মুক্ত এই প্লাটফর্ম থেকে শিক্ষার্থীরা টিউশন খুঁজে নিতে পারবে। 
 
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে আসা। পড়াশোনার খরচ চালাতে এর একটি বড় অংশকেই টিউশনি বা গৃহশিক্ষকতার ওপর নির্ভর করতে হয়। তবে অনেক সময় সঠিক মাধ্যম বা তথ্যের অভাবে যোগ্য শিক্ষার্থীরা টিউশন খুঁজে পেতে হিমশিম খান। সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই নোবিপ্রবি ছাত্রদল এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছে। শহরের বিভিন্ন টিউশনির তথ্য নোবিপ্রবি শিক্ষার্থীরা এখান থেকে খুঁজে নিতে পারবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে রাজনৈতিক সংগঠনের এমন সৃজনশীল ও জনকল্যাণমুখী কাজ ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরি করবে। ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ইফতেখার উদ্দিন আসিফ বলেন, ‘নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমাদের মতো শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি টিউশনি করে চলতে হয়। ছাত্রদলের এই উদ্যোগটি আমাদের জন্য সহায়ক হবে বলে আশা করছি।’

সেবামূলক এই কার্যক্রম সম্পর্কে নোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসে। তারা অনেকে টিউশন ছাড়া চলতে হিমশিম খায়। আবার অনেকে বিভিন্ন টিউশন মিডিয়ার প্রতারণারও শিকার হয়। নোবিপ্রবি শিক্ষার্থীদের বাস্তবতা এবং নোয়াখালীর স্কুল-কলেজ পড়ুয়াদের প্রয়োজন বিবেচনায় নোবিপ্রবি শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছি। ‘NSTU TUTOR JCD’ ছাত্রদলসহ সকল সাধারণ শিক্ষার্থীর জন্য একটি উন্মুক্ত, নিরাপদ ও বিশ্বাসযোগ্য টিউশন প্লাটফর্ম।

শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন এবং নোয়াখালী অঞ্চলের শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখার প্রয়াস থেকেই আমরা এই উদ্যোগটি নিয়েছি। আমার বিশ্বাস, নোবিপ্রবির শিক্ষার্থীরা এই টিউশন মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে উপকৃত হবেন। আমরা এই সেবাটি সবার জন্য উন্মুক্ত রাখব।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9