তিতুমীর কলেজের হলের কর্মচারীদের ঈদ উপহার দিলেন ছাত্রদল নেতা নাঈম

১৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ PM
কর্মচারীদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন ছাত্রদল নেতা নাঈম

কর্মচারীদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন ছাত্রদল নেতা নাঈম © টিডিসি

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের শহীদ মামুন হলের কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদ হুসাইন নাঈম।

জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১০ জন কর্মচারীর মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন। যাতে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারেন।

এ বিষয়ে আবিদ হুসাইন নাঈম বলেন, ঈদ উপলক্ষে হলের দায়িত্বরত কর্মচারীরা শিক্ষার্থীদের কাছে ঈদ উপহারের দাবি জানিয়েছিলেন। একজন ছাত্রনেতা হিসেবে আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি আর্থিক সহায়তা করেছি, যেন তারা সেটাকে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন।

এ সময় হলের কর্মচারীরা এমন উদ্যোগের জন্য আবিদ হুসাইন নাঈমকে ধন্যবাদ জানান। 

ট্যাগ: ছাত্রদল
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬