বগুড়ার আজিজুল হক কলেজে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, জানেন না অধ্যক্ষ

১৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ PM
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ © টিডিসি ফটো

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পানি সেচের অভিযোগ উঠেছে। এতে ক্যাম্পাসের শহীদ সেলিম রোডের ওপর ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার ঝুলে থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের নজরদারির অভাবে এভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম।

শহীদ সেলিম রোড দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাচল করেন। তাদের আশঙ্কা, ঝুলন্ত তারের কারণে যেকোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে অনুমোদন ছাড়া বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে কলেজ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

শিক্ষার্থীরা বলেন, ঝুঁকিপূর্ণ এ সংযোগের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে এর দায় কে নেবে? তাদের দাবি, দ্রুত সংযোগটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বলেন, বন্ধুবান্ধবের সঙ্গে চলাচলের সময় অসাবধানতাবশত ঝুলন্ত তারের সংস্পর্শে আসার আশঙ্কা রয়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম বলেন, আমি এ সংযোগের বিষয়ে কিছুই জানি না। তবে আমাদের কলেজের গ্যারেজ নির্মাণের কাজ চলছে। এ জন্য বিদ্যুৎ অফিসে নতুন সংযোগের আবেদন করেছি। গ্যারেজের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংযোগ নিতে পারে। তবে এটি অবৈধ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, এই মুহূর্তে সংযোগটি বিচ্ছিন্ন করার মতো কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল কলেজে নেই। এ কারণে তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা সম্ভব হচ্ছে না। গ্যারেজ নির্মাণের জন্য নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করা হয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত সংযোগটি অনুমোদিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন শিক্ষার্থীরা।

জনবল নিযোগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন কোলেট ক্রেস
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবদল নেতার জমি দখলের অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক
  • ১৩ নভেম্বর ২০২৬
বগুড়ার আজিজুল হক কলেজে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, জান…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950