সুস্থ আছেন মুস্তাফিজ? যা জানালেন শরিফুল

১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমানেরই খেলার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগে চোটে পড়ায় শেষ মুহূর্তে তাকে একাদশ থেকে বাদ দিতে হয়। তার জায়গায় সুযোগ পান শরিফুল ইসলাম।

সুযোগটাও অবশ্য দারুণভাবেই কাজে লাগিয়ে নেন শরিফুল। মাত্র ২৭ রান খরচায় তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। যদিও শুরুতে এই ম্যাচে তার খেলার সম্ভাবনা ছিল না। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে এসে শরিফুল ইসলাম মোস্তাফিজের বর্তমান অবস্থা নিয়েও জানান।

রবিবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, ‘হ্যাঁ, উনি (মোস্তাফিজ) মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ।’ 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামী সোমবার (২০ এপ্রিল) মিরপুরে মুখোমুখি হচ্ছে দল দুটি। তাই সিরিজে টিকে থাকতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে, সব বাধা টপকে দ্বিতীয় ওয়ানডেটা জিততে চায় স্বাগতিকরা।

এ নিয়ে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি যদিও মোটামুটি বোলিং করেছি, তবুও আমরা ম্যাচটা হেরেছি, তাই খারাপ লাগছে। এখন পিচের কন্ডিশন বা আবহাওয়া, এগুলা তো আমাদের হাতে নাই। যেভাবেই আমাদেরকে দিবে, সেভাবেই খেলতে হবে। এই প্রস্তুতি নিয়েই আছি।’

শরিফুল আরও বলেন, ‘আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন কোচ বা উনারা যে দল দিবে, সেই দল নামবে। এটা তো আমার হাতে নেই।’

সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
হেলথ ফেস্টের আগে এনএসইউ পিএইচএসসির ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগ…
  • ১২ জুলাই ২০২৬
মায়ের স্বপ্ন পূরণে পিএইচডি সম্পন্ন, ড. শাকিলের ব্যতিক্রমী …
  • ১২ জুলাই ২০২৬
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
  • ১২ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিপাতে ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি
  • ১২ জুলাই ২০২৬
‘আব্বু, তোমার ছেলে তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে’—প্রশাসন ক্যাড…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence