লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের

২২ এপ্রিল ২০২৬, ০৯:২০ PM
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের

লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের পরিবর্তে তামিম ইকবালের নেতৃত্বে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। এবার শ্রীলঙ্কা ক্রিকেটতেও (এসএলসি) একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।

যদিও দেশটির সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও এসএলসির বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী, সাবেক এক বিনিয়োগ ব্যাংক কর্মকর্তাকে প্রধান করে শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হতে পারে।

দীর্ঘদিন ধরেই এসএলসির কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল। এ প্রেক্ষাপটে বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় সরকার। শাম্মি ডি সিলভার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে এক সপ্তাহের মধ্যেই নতুন অন্তর্বর্তী কমিটি গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

টানা ৪ মেয়াদে বোর্ডের দায়িত্ব পালন করছেন শাম্মি সিলভা, এর মধ্যে তিনবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ফলে, নির্বাচন প্রক্রিয়া নিয়েও সমালোচনা রয়েছে। পাশাপাশি, বোর্ড পরিচালনায় ব্যাপক দুর্নীতির অভিযোগও সামনে এসেছে।

এর আগে, ২০২৩ সালে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে প্রায় দুই মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9