লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন

২২ এপ্রিল ২০২৬, ০৮:২১ PM
আব্দুল গাফফার সাকলাইন ও লিটন দাস

আব্দুল গাফফার সাকলাইন ও লিটন দাস © সংগৃহীত

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন আব্দুল গাফফার সাকলাইন। রাজশাহীর হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন এই পেসার। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। স্কোয়াডে জায়গা পাওয়ার পর অধিনায়ক লিটন দাসের সঙ্গে ফোনে কথাও হয় তার।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সাকলাইন। লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় থাকা এই তরুণ পেসার জানান, দল ঘোষণার পর অধিনায়কের সঙ্গে তার কথা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সিলেটে গণমাধ্যমকে সাকলাইন বলেন, 'হ্যাঁ, আমাকে ক্যাপ্টেন দাদা (লিটন দাস) ফোন করেছিলেন। উনার সঙ্গে কথা হয়েছে। নির্বাচকও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে।'

এ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন নিয়ে সাকলাইন বলেন, 'আম্মুর সঙ্গে (কথা হয়েছে)। যেহেতু আমার বাবা নেই, তাই আম্মুকেই প্রথম ফোন করেছিলাম। আম্মুর সঙ্গে কথা হয়েছে। তারপরে ঢাকায় আমি যার বাসায় থাকি, উনাদের সঙ্গে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। আম্মু একটাই কথা বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকি। অনেক লম্বা (পথ) যেতে হবে। আর সুযোগ যেহেতু এসেছে, কাজে লাগানোর চেষ্টা করো। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা।'

পেসার মুস্তাফিজুর রহমানের থেকে অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন সাকলাইন। এ নিয়ে তিনি বলেন, 'অবশ্যই পরিকল্পনা আছে। দেখা হলে কথা বলব উনার (মুস্তাফিজুর রহমান) সাথে। উনার অভিজ্ঞতাটা নেওয়ার চেষ্টা করব যতটুকু পারব—কঠিন পরিস্থিতিতে নিজেকে কীভাবে শান্ত রাখা যায়।'  

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬