চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বিসিবির

২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত তারুণ্যনির্ভর দলই গড়েছেন নির্বাচকরা। ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো এই পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলে ডাক পেয়েছেন। সাম্প্রতিক সময়ে বোলিং দক্ষতা এবং নিচের দিকে ব্যাটিংয়ে বড় শট খেলার ক্ষমতার জন্য নজর কেড়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডলও দলে ঢুকেছেন। এর আগে, ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। তবে মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ হতে পারে।

অন্যদিকে পেস ইউনিটের দুই মূল স্তম্ভ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি-তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। এ ছাড়া এই সিরিজেও লিটন কুমার দাস নেতৃত্বে থাকছেন, আর তার ডেপুটি হিসেবে সাইফ হাসান দায়িত্ব পালন করবেন।

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি ২৯ এপ্রিল হবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২ মে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফউদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

ট্যাগ: বিসিবি
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9