ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

২২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ PM
মোহাম্মদ নাওয়াজ

মোহাম্মদ নাওয়াজ © সংগৃহীত

অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বড় ধাক্কা খাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যেই এই তারকার ক্রিকেটারের বিপক্ষে তদন্ত শুরু করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলে, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলার জন্য তার প্রস্তাবিত চুক্তি বাতিল হয়ে গেছে।

পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নাওয়াজ। বর্তমানে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মৌসুমে মুলতান সুলতান্সের হয়ে খেলছেন।

পিসিবির এক মুখপাত্র নিশ্চিত করেছেন বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে জানানো হয়েছে এবং বোর্ড ইতোমধ্যে শৃঙ্খলাজনিত প্রক্রিয়া শুরু করেছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আইসিসি।

ধারণা করা হচ্ছে, এই পজিটিভ টেস্টটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নেওয়া নমুনার সঙ্গে সম্পর্কিত। বিশ্বকাপে নাওয়াজ পাকিস্তানের সবগুলো ম্যাচেই খেলেছিলেন। তবে সুপার এইট পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। পুরো টুর্নামেন্টে নওয়াজ ১৫ রান করেন ও ৭টি উইকেট নেন।

৩২ বছর বয়সী এই খেলোয়াড় সারের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিলেন। ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত টি-টোয়েন্টি ব্লাস্টে পুরো সময় জুড়ে তার খেলার কথা ছিল। মাত্র দুই সপ্তাহ আগে পিসিবি তাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল এবং সারে ক্লাব তার সাইনিং আনুষ্ঠানিকভাবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল। তবে এখন সেই চুক্তি বাতিল হয়েছে এবং এই গ্রীষ্মে নাওয়াজ ইংলিশ কাউন্টি দলে যোগ দিচ্ছেন না। সারেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে গেল জবির বাস, প্রাণে বাঁচলেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
সাড়ে ২৯ লাখ টাকার সাংস্কৃতিক অনুদান নিয়ে প্রশ্ন
  • ১২ জুলাই ২০২৬
১০ দিন আগে সরকারি চাকরিতে যোগদান, পরকীয়া প্রেমিকার হাতে প্র…
  • ১২ জুলাই ২০২৬
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব স্থায়ী বহিষ্কার
  • ১২ জুলাই ২০২৬
ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ছাত্রসহ ভারপ্রাপ্ত প্রধা…
  • ১২ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence