বাংলাদেশ সফরে নেতৃত্বে ধারাবাহিকতা পাকিস্তানের, টেস্টে নতুন কোচ

১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে উদ্বোধনী ব্যাটার শান মাসুদের ওপরই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একইসঙ্গে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। 

আসন্ন এই টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত হবার পরই অধিনায়ক ও কোচের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে পিসিবির একটি ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সূত্র মতে, আগামী ৮ ও ১৬ মে থেকে শুরু হওয়া দুই টেস্টে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। যদিও টেস্টের ভেন্যু এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এই প্রথম টেস্ট দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সরফরাজ। আজহার মাহমুদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। একইসঙ্গে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করবেন তিনি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বর্তমানে দায়িত্বরত আছেন মাসুদ। বোর্ডের টেস্ট কাঠামোয় স্থিতিশীলতা বজায় রাখার নীতির অংশ হিসেবে তিনি এই ভূমিকায় দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে আশা করা হচ্ছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ২০২৫-২৭ মৌসুমের চলমান চক্রে তিনটি টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। ওই সিরিজ ছাড়া আর কোনো টেস্ট সিরিজে অংশ নেয়নি পাকিস্তান।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9