পিএসএলের সেরা একাদশে জায়গা হয়নি নাহিদ রানার

০৫ মে ২০২৬, ০৮:০০ PM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সেরা একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়ন পেশোয়ার জালমিকে নেতৃত্ব দেওয়া বাবর আজমকে এই একাদশের অধিনায়ক করা হয়েছে। তবে, টুর্নামেন্টজুড়ে আলোচনায় থাকলেও পেশোয়ারের বাংলাদেশি পেসার নাহিদ রানার এই একাদশে জায়গা হয়নি।

পিএসএলে এবার মোট ৬ জন বাংলাদেশি দল পেয়েছিলেন। এর মধ্যে তানজিদ হাসান তামিম ছাড়া বাকি সবাই ২২ গজ মাতানোর সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে নাহিদই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসারের দল চ্যাম্পিয়নও হয়েছে। তবে আসরের সবকটি ম্যাচ না খেলার কারণেই হয়তো সেরা একাদশে জায়গা করে নিতে পারেননি লাল-সবুজের এই তারকা।

এদিকে সেরা একাদশে না থাকলেও আসরজুড়েই আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। এবারের আসরে ৫ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করে নজর কাড়েন তিনি। তার ইকোনমিও ছিল দুর্দান্ত, ৫ দশমিক ৪৪।

মূলত লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলের হয়ে কমিটমেন্ট থাকায় দেশে ফিরতে হয়েছিল তাকে। তবে জালমির মালিকের বিশেষ অনুরোধে নাহিদকে পিএসএল ফাইনাল খেলার ছাড়পত্র দেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি। শিরোপা নির্ধারণী লড়াইয়ে আলাদাভাবেই নজর কাড়েন গতিময় এই তারকা। রানের খাতা খোলার আগেই দুর্দান্ত এক ডেলিভারিতে গ্লেন ম্যাক্সওয়েলকে প্যাভিলিয়নের পথ দেখান নাহিদ। ফাইনালে সর্বোচ্চ ১৫টি ডট বলও করেন টাইগার এই পেসার।

টুর্নামেন্টের সেরা একাদশে চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও রানার-আপ হায়দরাবাদ কিংসম্যানের তিনজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। এ ছাড়া লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের দু'জন আর মুলতান সুলতান্স থেকে একজন এই একাদশে জায়গা করে নিয়েছেন।

পিএসএলজুড়ে দারুণ পারফর্ম করা বাবর আজম সর্বোচ্চ ৫৮৮ রান করে শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন। সেরা ব্যাটার ও হানিফ মোহাম্মদ ক্যাপও জিতেছেন তিনি। পিএসএলের এক মৌসুমে ফখর জামানের করা সর্বোচ্চ রানের রেকর্ডেও ভাগ বসিয়েছেন।

জালমির অন্য ২ ক্রিকেটার কুশল মেন্ডিস ও সুফিয়ান মুকিম এই একাদশে জায়গা পেয়েছেন। ব্যাট হাতে ৫৫০ রান করেন মেন্ডিস। অন্যদিকে ২২ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী সুফিয়ান মুকিম টুর্নামেন্ট সেরার খেতাব জিতেছেন।

পাশাপাশি, কিংসম্যানের উসমান খান, হাসান খান ও হুনাইন শাহ এবং লাহোরের ফখর জামান ও শাহিন শাহ আফ্রিদিও এই একাদশে জায়গা পেয়েছেন। এ ছাড়াও শাদাব খান, শান মাসুদ, রিচার্ড গ্লিসন সেরা একাদশে আছেন। আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হাসান নওয়াজ আছেন।

পিএসএলের সেরা একাদশ: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শান মাসুদ, উসমান খান, শাদাব খান, হাসান খান, শাহীন শাহ আফ্রিদি, হুনাইন শাহ, সফিয়ান মকিম ও রিচার্ড গ্লিসন।

দ্বাদশ খেলোয়াড: হাসান নওয়াজ।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9