নাহিদে পঞ্চমুখ নিউজিল্যান্ডের কোচ, সিমন্স বললেন ‘ট্রাম্প কার্ড’

১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ PM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা। তবে চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) তার বোলিং নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশে ফিরেছেন টাইগার এই পেসার। এবার সেই নাহিদকেই প্রশংসায় ভাসালেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার।

বুধবার (১৫ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশি পেসার নাহিদকে নিয়ে ওয়াল্টারের মন্তব্য, ‘দারুণ ফাস্ট বোলার। এই কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়া বেশ ভালো ব্যাপার।’

ওয়াল্টার আরও বলেন, ‘আমরা তার কোয়ালিটিকে একদমই খাটো করে দেখছি না। আগেই বললাম, তাদের দলে বেশ ভালো কিছু কোয়ালিটি ফাস্ট বোলার আছে। ফাস্ট বোলারদের মোকাবিলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করি। আমাদের দলেও পেসার আছে। কেবল ম্যাচের মধ্যে কাজটা করতে হবে। সে ঘণ্টায় ১৪০ কি.মি. গতিতে বল করে, কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজের স্কিল কাজে লাগিয়ে তাকে সামলাতে হবে।’

এদিকে সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের মন্তব্য, ‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর (নাহিদ) সুরক্ষা দিতে হবে। সবসময় যেন তাকে পাওয়া যায়, এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। যাতে সে (নাহিদ) নিজেকে বাংলাদেশের জন্য উজাড় করে দিতে পারে।’

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে সিমন্স বলেন, ‘আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত এবং তারা যেসব জায়গায় আমাদের পরীক্ষা নিতে পারে, সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানের আসার আগে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ও লড়াইয়ের অপেক্ষায় আছি।’

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9