ড. ইউনূসসহ বিদায়ী উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদের

০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ PM
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাদেরকে (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে যে যার ক্যারিয়ারে ফিরে যাবে তা হবে না। তাদের করা অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে তা নিয়ে ড. ইউনূসকে মুখ খুলতে হবে। জনগণের কাঠগড়ায় তাদের দাড়াতে হবে। আমি ড. ইউনূসসহ সকল উপদেষ্টাকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।

আজ শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন। অন্যথায় বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটতে পারে, যা জনগণ মেনে নেবে না। 

নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ মেনে নিতে অনীহা দেখাচ্ছে। এসব আইন সবার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬