আগে গণভোট-জুলাই সনদের আলোচনা, পরে রেগুলার কাজ: সংসদে নাহিদ

২৯ মার্চ ২০২৬, ০৫:৫৫ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৬ PM
সংসদে  বক্তব্য রাখেন নাহিদ ইসলাম

সংসদে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা ভুলে যাচ্ছি এই সংসদ কীভাবে গঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি এখানে গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে এ ধরণের কিছুই যেন হয়নি। ফলে যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে এটি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। এটি আগে আলোচনা হওয়া উচিত, এটা সুরাহা হওয়া উচিত তারপর রেগুলার কার্যক্রম হওয়া উচিত।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। এসময় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।

সংসদে নাহিদ ইসলাম বলেন, আজ বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতা গণভোট ও জুলাই সনদ ইস্যু নিয়ে যে নোটিশ দিয়েছেন, সেটি আগে বাস্তবায়ন হোক। স্পিকারের কাছে এই অনুরোধ করেন তিনি।

এরপর ডেপুটি স্পিকার বলেন, বিধি অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য দুই ঘণ্টা সময় নির্ধারিত আছে। ৭১ বিধির পরে আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬