নাহিদ ইসলাম

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

১৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক ও জাতীয় সংকটের জন্য বিএনপিকে দায়ভার নিতে হবে এবং পরিণতি ভোগ করতে হবে। আর সেই পরিণতি মোটেই সহজ হবে না। 

সোমবার (১৩ এপ্রিল) ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, সংসদে একটি নতুন প্রস্তাব আনা হয়েছে, যেখানে তারা ভিন্নভাবে জুলাই সনদ বাস্তবায়নের পথ দেখানোর চেষ্টা করেছে। অথচ, এই বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐক্যমত কমিশনেই আলোচনা হয়েছিল। সেই সময়ের প্রধানমন্ত্রী এবং তাদের প্রতিনিধিরা—যাদের মধ্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন—তারা নিজেদের কথার বরখেলাপ করেছেন। শুধু তাই নয়, তারা নিজেদের দলীয় ইশতেহার এবং জুলাই সনদের প্রতিশ্রুতিও অমান্য করেছেন। এমনকি গণভোটের গণরায়কেও তারা উপেক্ষা করেছেন। এটি আমাদের জন্য একটি বড় দুর্ভাগ্য।

তিনি বলেন, এই সংকট সৃষ্টি হয়েছিল বলেই তখন গণভোটের প্রস্তাব এসেছিল। সেই গণভোটের মাধ্যমে স্পষ্টভাবে বলা হয়েছিল যে সংবিধানের মৌলিক সংস্কার করা হবে। কারণ, এ ধরনের মৌলিক সংস্কার কেবল সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। সংবিধানের বিদ্যমান কাঠামোর ভেতরে থেকে মৌলিক পরিবর্তন আনা যায় না। এজন্য প্রয়োজন একটি সাংগাঠনিক ক্ষমতা—যা সংসদকে প্রদান করতে হবে। সেই কাঠামোর নাম হতে পারে ‘সংবিধান সংস্কার পরিষদ’। জুলাই সনদের বাস্তবায়নের সঠিক পদ্ধতিও এটাই হওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, আজকের এই সেমিনার আমাদের এই বিষয়ে করার প্রয়োজন ছিল না—করাও উচিত ছিল না। আমাদের এখন আলোচনার বিষয় হওয়া উচিত ছিল আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি আমরা কীভাবে মোকাবিলা করব, দেশের জাতীয় স্বার্থ কীভাবে রক্ষা করব, তেল সংকট ও হাম (মহামারি) পরিস্থিতি কীভাবে সরকার ও বিরোধী দল একসাথে মোকাবিলা করব।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গতকাল হামে ১০ জন শিশু মারা গেছে। সারাদেশে এক ধরনের হাহাকার বিরাজ করছে। তেল সংকট নিয়েও আপনারা সবাই অবগত। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো—গত ১৬ বছর ধরে যে রাষ্ট্র সংস্কারের জন্য আমরা আন্দোলন করেছি, অন্তর্বর্তী সরকারের সময় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আজ আবার সেই একই বিষয়ে আমাদের কথা বলতে হচ্ছে, আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,  এই পরিস্থিতিতে জাতিকে নতুন করে সংকটে ঠেলে দিয়েছে বিএনপি। ফলে এই সংকটের দায়ভার এবং এর পরিণতি তাদেরই বহন করতে হবে। আর সেই পরিণতি মোটেই সহজ হবে না।

বিরোধী দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলের নেতা শুরু থেকেই বলে আসছেন, আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হতে চাই। জনস্বার্থে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। কারণ, দীর্ঘ ১৬ বছরের ধ্বংসযজ্ঞ এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের দেড় বছরের পর একটি নতুন সরকারের জন্য এই সংকটগুলো সামাল দেওয়া সহজ নয়। 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই এনসিপি নেতা বলেন, সময় থাকতে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন, এই সংকটের সমাধান করুন এবং জাতীয় ঐক্য অটুট রাখুন। অন্যথায় এর পরিণতি আপনাদেরই ভোগ করতে হবে। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9