উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদ রানা

০৬ মে ২০২৬, ১২:০৫ PM
 নাহিদ রানা

নাহিদ রানা © টিডিসি ফটো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সদ্য সমাপ্ত আসরে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে উইজডেনের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। অল্প কয়েকটি ম্যাচ খেলেই নিজের গতিময় বোলিং ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হন তিনি।

পিএসএলে এবার মোট ৬ জন বাংলাদেশি দল পেয়েছিলেন। এর মধ্যে তানজিদ হাসান তামিম ছাড়া বাকি সবাই ২২ গজ মাতানোর সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে নাহিদই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসারের দল পেশোয়ার জালমি চ্যাম্পিয়নও হয়েছে।

আসরজুড়েই আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। এবারের আসরে ৫ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করে নজর কাড়েন তিনি। তার ইকোনমিও ছিল দুর্দান্ত, ৫ দশমিক ৪৪।

মূলত লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলের হয়ে কমিটমেন্ট থাকায় দেশে ফিরতে হয়েছিল তাকে। তবে জালমির মালিকের বিশেষ অনুরোধে নাহিদকে পিএসএল ফাইনাল খেলার ছাড়পত্র দেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি। 

শিরোপা নির্ধারণী লড়াইয়ে আলাদাভাবেই নজর কাড়েন গতিময় এই তারকা। রানের খাতা খোলার আগেই দুর্দান্ত এক ডেলিভারিতে গ্লেন ম্যাক্সওয়েলকে প্যাভিলিয়নের পথ দেখান নাহিদ। ফাইনালে সর্বোচ্চ ১৫টি ডট বলও করেন টাইগার এই পেসার।

উইজডেনের মূল্যায়নে বলা হয়েছে, খুব অল্প সময়েই নিজের ভয়ংকর গতির ঝলক দেখিয়েছেন নাহিদ, যা তাকে ভবিষ্যতে আরও বড় মঞ্চে সম্ভাবনাময় করে তুলেছে।

একই একাদশের অধিনায়ক হিসেবে বাবর আজমকে দায়িত্ব দেওয়া হয়েছে, ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। দলে আরও জায়গা পেয়েছেন কুশল মেন্ডিস, অ্যারন হার্ডি ও শাদাব খানের মতো উল্লেখযোগ্য পারফরমাররা।

একনজরে উইজডেনের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ (পিএসএল ২০২৬): বাবর আজম (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস (উইকেটকিপার), শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫, পুরস্কার হিসেবে বিমানের টিকেট পেলেন ৯ শিক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভেঙে ফেলা হলো নামফলক, অভিযোগ ছা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন কবে, যা বল…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লিখিয়ে নম্বর বাড়ানোর…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬