বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৬ জন, প্রার্থীতা বাতিল একজনের

২৩ মে ২০২৬, ০৭:৫৮ PM
বিসিবি

বিসিবি © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন।

শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বিসিবি। তবে কোন কারণে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন।

ক্যাটাগরি-১ থেকে মোট ১৪টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যেখানে ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ ও জসিমউদ্দিন খসরু মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে জসিমউদ্দিন খসরুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে কী কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে, তা জানায়নি নির্বাচন কমিশন।

এদিকে রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। এই ৪ বিভাগে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।

অন্যদিকে চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দু'জন করে পরিচালক নির্বাচিত হবেন। এই দুই বিভাগে তিনজন করে মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যেখানে চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদিন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী ও শরিফুল ইসলাম অপু নির্বাচনে অংশ নেবেন। অন্যদিকে খুলনা বিভাগ থেকে মো. শফিকুল আলম, শান্তুনু ইসলাম ও মো. আব্দুছ সালাম অংশ নিচ্ছেন। এ ছাড়া বরিশাল বিভাগ থেকে একটি পদের বিপরীতে মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী নির্বাচন করবেন।

ক্যাটাগরি-২ থেকে ১২ পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই ক্যাটাগরিতে ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, মোহাম্মদ লুৎফর রহমান, আসিফ রাব্বানী, ফায়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল খান, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মো. রফিকুল ইসলাম বাবু, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, সাকিফ আহমেদ সালাম, মেজব (অব.) ইমরোজ আহমেদ এবং মো. মাহমুদ-উর-রহমান নির্বাচন করবেন। 

এ ছাড়া ক্যাটাগরি-৩ থেকে এক পরিচালক পদের বিপরীতে একমাত্র সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর প্রার্থী থাকায় তিনিও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আরও দুই পরিচালক মনোনীত করবে। পরে ২৫ জন পরিচালক মিলে বিসিবির পরবর্তী সভাপতি নির্বাচিত করবেন।

ট্যাগ: বিসিবি
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬