বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন নান্নুসহ ৮ জন, সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২৫ মে ২০২৬, ০৪:০৮ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিন বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালনের পর এবার পরিচালক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন তিনি।

আগামী ৭ জুন মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে পরিচালনা পরিষদের নির্বাচন। এর আগে সোমবার (২৫ মে) প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা গেছে, নান্নুসহ মোট ৮ জন ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে বাকি ১৫টি পদের বিপরীতে হবে ভোটগ্রহণ।

এদিকে নির্বাচন থেকে নাম সরিয়ে নিয়েছেন তিন প্রার্থী। এতে আরও প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হতে যাচ্ছে বিসিবির। ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম তপু, লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর মোহাম্মদ লুৎফর রহমান, ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মোহাম্মদ মাহমুদ-উর-রহমান নিজেদের নাম প্রত্যাহার করেছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-১ থেকে আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ৭ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এসএম আব্দুল্লাহ ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুব চৌধুরী, চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন।

এই ক্যাটাগরিতে কেবল খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন হবে। খুলনা বিভাগে দুটি পদের বিপরীতে মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ ছালাম। বরিশালে একটি পদের বিপরীতে মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ক্যাটাগরি-৩ থেকে এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

এর বাইরে ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে ১২টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী আছেন। তারা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মো. রফিকুর ইসলাম বাবু, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিন নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, মেজর ইমরোজ আহমেদ (অব.)।

সবমিলিয়ে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ থেকে ২৩ জন নিয়ে হবে বিসিবির প্রাথমিক পরিচালনা পরিষদ। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের ২ জন প্রতিনিধিকে নিয়ে ২৫ জনের পূর্ণাঙ্গ বোর্ড হবে।

উপবৃত্তির টাকা বৃদ্ধি নিয়ে দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১২ জুলাই ২০২৬
৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর
  • ১২ জুলাই ২০২৬
মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দ…
  • ১২ জুলাই ২০২৬
কোথাও প্রশ্ন ফাঁস হচ্ছে না— টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্…
  • ১২ জুলাই ২০২৬
এইচএসসির কেন্দ্রে হামলাকারীদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence