মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ জানালেন তামিম

২৯ জুলাই ২০২৬, ০৯:১৬ PM
তামিম ইকবালসহ সংবাদ সম্মেলনে বিসিবির আরও দুই পরিচাচলক

তামিম ইকবালসহ সংবাদ সম্মেলনে বিসিবির আরও দুই পরিচাচলক © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটের পারফরম্যান্সে উত্থান-পতন এবং জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত সিরিজ পরাজয়ের পর বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে। মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিয়ে উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের কাঁধে নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই রদবদলের পেছনের সুনির্দিষ্ট কারণগুলোও পরিষ্কার করেন।

নতুন নেতৃত্ব কাঠামো সম্পর্কে তামিম বলেন, ‘এর আগে তিন ফরম্যাটে তিন অধিনায়ক করা হয়েছিল। কিন্তু বোর্ড এখন বিশ্বাস করে সাদা ও লাল বলে দুজন অধিনায়ক থাকলেও হবে। এজন্য নাজমুল হোসেন শান্তকে লাল বলে এবং লিটনকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে।’ 

মিরাজের অধিনায়কত্ব হারানোর পেছনে সবচেয়ে বড় নিয়ামক ছিল তার নিজস্ব পারফরম্যান্স ও দলের প্রত্যাশার ব্যবধান। তামিমও স্বীকার করেছেন যে, দল একজন অধিনায়কের কাছে যেমন পারফরম্যান্স প্রত্যাশা করে, সাম্প্রতিক সময়ে মিরাজ সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। ব্যক্তিগত ফর্মহীনতা ও অধিনায়কত্বের অতিরিক্ত চাপ তার ব্যাটিংয়েও প্রভাব ফেলছিল।

অধিনায়কত্ব হারালেও মিরাজের সঙ্গে বোর্ডের কোনো দূরত্ব তৈরি হয়নি বলে পরিষ্কার জানিয়েছেন বিসিবি বস। তামিম জানান, মিরাজের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং তিনি বোর্ডের এই সিদ্ধান্ত অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে মেনে নিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমার বিশ্বাস, ভবিষ্যতে মিরাজ আরও শাণিত হয়ে আবারও অধিনায়কত্বে ফিরে আসবে।’

এদিকে এই ফরম্যাটে লিটনের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। আর লাল বলের নেতৃত্বে যথারীতি বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

কমিটিতে ‘বহিষ্কৃত ছাত্রলীগ’ নেতার অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদল…
  • ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এনসিপির মামলা
  • ২৯ জুলাই ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ইউনিভার্সিটি…
  • ২৯ জুলাই ২০২৬
জোনাল ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ৭০, আবেদন ২৭ আগ…
  • ২৯ জুলাই ২০২৬
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
  • ২৯ জুলাই ২০২৬
ইউজিসি সদস্যদের দায়িত্ব পুনর্বন্টন
  • ২৯ জুলাই ২০২৬